কুষ্টিয়ায় বাস–ট্রাক সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

কুষ্টিয়ায় বাস–ট্রাক সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৩:৩৬

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রাম ট্রাক এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।