রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই সরকার মেনে নেবে না। এ ধরনের অপরাধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
সরকারপ্রধানের এই ঘোষণাকে কেন্দ্র করে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
আরো পড়ুন: