আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে ৭ দিনের জন্য বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিনসহ মোট সাত দিন অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে।
তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, গৃহস্থালী সামগ্রী, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কয়েকটি মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।
আরো পড়ুন: