ঈদ উপলক্ষে ২৭ মে থেকে সব ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ থাকবে

ঈদ উপলক্ষে ২৭ মে থেকে সব ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৫:৩০

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে অবস্থিত সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ মে থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী ৩১ মে।

আইভেকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ছুটির কারণে ২৭ ও ২৮ মে সব ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক ও অন্যান্য কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় চালু হবে।

ঈদের ছুটিকে কেন্দ্র করে ভারতীয় ভিসা আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।