নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৮:৩১

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নাইক্ষ্যংছড়ি শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলা সীমান্তের ৪২ ও ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ৯ নম্বর ওয়ার্ড ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকে মং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নিজেদের কৃষি ক্ষেত পরিচর্যার জন্য ওই এলাকায় প্রায়ই যেতেন ওই তিন বাংলাদেশি। রোববার দুপুরে আবারও গেলে স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে তিন জনই নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রশাসন।

নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।