শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সোমবার (২৫ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।
এডিবি প্রতিনিধিদল বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
আরো পড়ুন: