লিবিয়া থেকে আরও ১৭০ অভিবাসীকে ফিরিয়ে আনা হলো দেশে

লিবিয়া থেকে আরও ১৭০ অভিবাসীকে ফিরিয়ে আনা হলো দেশে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৪:৪০

লিবিয়ায় ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতিতে আটকে থাকা আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৬২ জন এবং বেনগাজি থেকে ১০৮ জন রয়েছেন। এসব অভিবাসী লিবিয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতিতে অবস্থান করছিলেন।

তাদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, এর আগে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশিও এই দলে অন্তর্ভুক্ত ছিলেন।

দূতাবাস জানিয়েছে, আগামী ৩১ মে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।