ঈদে কারাবন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা, স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ

ঈদে কারাবন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা, স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৭:০৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারাগারে বন্দী ও তাদের স্বজনদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

সংস্থাটি জানায়, ঈদের দিন দেশব্যাপী কারাগারগুলোতে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন করা হবে। পাশাপাশি বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্য ও দর্শনার্থীদের সাক্ষাতের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই কার্যক্রমের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রয়োজনে সংবাদ কাভারেজের জন্য ভিডিও ফুটেজও সরবরাহ করা হবে।

এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে কারা অধিদপ্তরের কর্মকর্তা মো. জান্নাত উল ফরহাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।