মানুষের ভেতরের কলুষতা দূর করার প্রতীকী শিক্ষা কোরবানি: মির্জা ফখরুল

মানুষের ভেতরের কলুষতা দূর করার প্রতীকী শিক্ষা কোরবানি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ১০:৩৮

কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এটি কোনো হত্যা না, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা।'

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

এদিন সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।'

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর উদ্ধৃতি টেনে তিনি বলেন, ওরে হত্যা নয় আজ, ‘সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।