মোটরসাইকেলকে বাসের চাপা, নিহত ৫

মোটরসাইকেলকে বাসের চাপা, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ১৪:০০

গোপালগঞ্জে মোটরসাইকেলকে বাসের চাপা দেয়ার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নেয়ামুল এ তথ্য জানান।

তিনি বলেন, 'পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলকে চাপা দেয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ দুই যাত্রী এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তিনি আরও বলেন, 'বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।'