প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১৮:০৪

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং সংবাদ সম্মেলনে আসছে সোমবার। সংবাদ সম্মেলনে ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সোমবার বেলা ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ঈদ ঘিরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।