যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে ২ দিনে

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে ২ দিনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১৯:৫০

অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে বলে রোববার জানিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে। এই ঘোষণা ০১ জুন থেকে কার্যকর হবে।

ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখার অনু‌রোধ ক‌রে‌ছে দূতাবাস।