হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের
ছবি: এআই দিয়ে তৈরী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৭:২৪

আপডেট: ১ জুন, ২০২৬ ১৮:৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য নেই। 

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৯৮ জন।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭০।

উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৭ হাজার ৯০২ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩ হাজার ৭২২ জন।

Tag: