ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ২২:০৯

সারাদেশে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ১১০ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হলো। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু'জন করে এবং মে ও জুন মাসে একজন করে রয়েছে।

একই সময়ে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে্ন ৩ হাজার ১৩৮ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।