দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৪ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত একদিনে শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে অধিকাংশই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি রোগটির বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে দাগ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তের সংখ্যা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে।
আরো পড়ুন: