খালেদা জিয়ার নামে পুরাতন প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুশাসন প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার নামে পুরাতন প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুশাসন প্রধানমন্ত্রীর
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ২২:৫৩

এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ হিসেবে পুনঃনামকরণের একটি সার-সংক্ষেপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন না করে একটি নীতিগত সিদ্ধান্ত প্রদান করেন।

তিনি সুস্পষ্ট ভাবে অনুশাসন দেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়। অর্থাৎ, পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে, প্রয়োজনে নতুন কোনো উদ্যোগ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নামকরণ বিবেচনা করা যেতে পারে।

জানতে চাইলে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।