অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হবে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে দেশের সব মানুষের কথা মাথায় রাখা হচ্ছে। কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও ঋণের চাপ সত্ত্বেও একটি জনবান্ধব বাজেট তৈরির চেষ্টা চলছে।
তিনি বলেন, “আমরা ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দায়িত্ব নিয়েছি। এই অবস্থার মধ্যেও সবার কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো বাজেটের সুফল যেন দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যায় এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়।
তিনি জানান, অর্থনীতিকে ধীরে ধীরে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগনির্ভর কাঠামোর দিকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে একটি স্থিতিশীল ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
আরো পড়ুন: