তিন দিনের সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
সফরকালে তিনি বাংলাদেশের উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে বৈঠক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা রয়েছে। এবারের সফরে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এটি বর্তমান সরকারের অধীনে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এর আগে চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন এবং সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরো পড়ুন: