দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম ছড়িয়ে পড়া ঠেকাতে টিকাদান কার্যক্রম, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্য অধিদফতর হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে।
আরো পড়ুন: