জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (৪ জুন) তিনি দেশে ফেরেন। এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস, যিনি পেয়েছেন ৯১ ভোট।
এই পদে নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশ গত কয়েক মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালায়। আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। প্রায় ৪০ বছর পর আবারও এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে আসছে বাংলাদেশ।
আরো পড়ুন: