৬ নবজাতকের মৃত্যু, তদন্তে আদ-দ্বীন হাসপাতালের অবহেলার প্রমাণ মিলেছে

৬ নবজাতকের মৃত্যু, তদন্তে আদ-দ্বীন হাসপাতালের অবহেলার প্রমাণ মিলেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৬:২৭

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নবজাতকদের মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।