দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪

দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৬:৩১

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৫ জন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ছে। আক্রান্তদের মধ্যে অনেকেই হামের পাশাপাশি বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের পাশাপাশি কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরাও এ রোগে বেশি ঝুঁকিতে থাকেন। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।