রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ এ তথ্য জানান।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।
পরিদর্শক হানিফ বলেন, 'পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। মরদেহ প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।'
তিনি বলেন, 'আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মৃত সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজ। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। তার আরেক বোন চার তলায় থাকেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর তার সঙ্গে পরিচিতি আর কারও কথা হয়নি।'
আরো পড়ুন: