শিরোনাম
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী ও স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম জানা যায়নি।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ এ তথ্য জানান।
তিনি বলেন, 'সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।ৃ
আরো পড়ুন: