উত্তরখানে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিনজন হাসপাতালে

উত্তরখানে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিনজন হাসপাতালে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৪:৪৩

রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।