ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো লাইসেন্স বাতিলের নোটিশ আইনসম্মত নয় এবং এটি চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিশির মনির আরও জানান, ঘটনার পর প্রাথমিক তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ—কেউই হাসপাতাল বন্ধ হোক তা চান না। তবে ঘটনার জন্য দায়ীদের যথাযথ শাস্তি চান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি আর্থিক সহায়তা ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
আরো পড়ুন: