রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৭:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার (৭ জুন)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

সংসদ সচিবালয় জানায়, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বাজেট অধিবেশনে সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক লক্ষ্য ও নতুন অর্থবছরের আর্থিক প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে ৩০ এপ্রিল ওই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।