বিকেলে বসছে সংসদের প্রথম বাজেট অধিবেশন

বিকেলে বসছে সংসদের প্রথম বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১২:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ (রোববার)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। চলতি সংসদের এটি দ্বিতীয় অধিবেশন।

জানা গেছে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল।

নতুন বাজেট অধিবেশনে দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি ব্যয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।