আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে আমরা সন্তুষ্ট এবং এটি দ্রুত বিচার সম্পন্নের একটি উদাহরণ।
রোববার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রামিসার মর্মান্তিক ঘটনায় জাতি গভীরভাবে শোকাহত ছিল। তবে দ্রুত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ঘটনার পর মাত্র ২৪ মে’র মধ্যে চার্জশিট দাখিল করা হয় এবং দ্রুত বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
তিনি আরও জানান, সরকারের নির্দেশনা ছিল এক মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক উদ্যোগ নেওয়া হয়। প্রধান বিচারপতির সম্মতির পর শিশু ট্রাইব্যুনালের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হয়।
মন্ত্রী বলেন, মাত্র কয়েক কার্যদিবসের মধ্যেই মামলার বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা দেশের বিচার ইতিহাসে বিরল ঘটনা। তিনি আরও উল্লেখ করেন, উপমহাদেশের বিচার ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তির এমন উদাহরণ খুবই সীমিত।
আইনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নিম্ন আদালতের দেওয়া রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে সরকার আশা করে।
এর আগে ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করে।
আরো পড়ুন: