সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার (৭ জুন) টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন।
তিনি বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এসব কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সরকারের দায়িত্ব গ্রহণের পর ১০০ দিন পার হলেও এ বিষয়ে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি, যা উদ্বেগের বিষয়।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এসব কমিশন গঠনে বিলম্ব সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে দুর্বল করতে পারে। এটি নাগরিকদের প্রত্যাশার সঙ্গেও সাংঘর্ষিক।
সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ে নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, জবাবদিহি নিশ্চিত করতে হলে স্বাধীন ও কার্যকর কমিশন থাকা অপরিহার্য। এ ক্ষেত্রে বিলম্ব হলে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে।
আরো পড়ুন: