রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান।
তিনি বলেন, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়টি নির্ধারণ করা হয়েছে। মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়া হবে।
এর আগে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে কয়েকজন নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ ও ঘটনার তদন্ত নিয়ে আলোচনা শুরু হয়। পরে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।
আলোচনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্তে পৌঁছায় উভয় পক্ষ।
আরো পড়ুন: