ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১০৭ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ২১:০৪

গত ২৪ ঘন্টায় সারাদেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিন জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে আট জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় ৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৮৮ জন। 

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এই বছর ছয় জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।