প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যে কেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের বাধা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে এখানে দলীয় পরিচয় বিবেচ্য নয়।
তিনি আরও বলেন, নির্দলীয়ভাবে নির্বাচন করতে হলে প্রার্থীর নির্ধারিত শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সেই যোগ্যতা পূরণ করলে যে কেউ নির্বাচন করতে পারবেন।
আওয়ামী লীগের দলীয় পদ বা পদবি থাকা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় কর্মসূচি যদি কার্যকর না থাকে, তাহলে সেই পদ ব্যবহার করাও বাস্তবসম্মত নয়। ব্যক্তি হিসেবে কেউ যোগ্যতা পূরণ করলে নির্বাচনে অংশ নিতে পারবেন।
উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেওয়ার কারণ নেই।
আরো পড়ুন: