সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে: শামা ওবায়েদ

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৩:০১

আপডেট: ১০ জুন, ২০২৬ ১৬:৫৫

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে এ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে অনুষ্ঠিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সেনা, নৌ, পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা শান্তিরক্ষা মিশনে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা অর্জন করেছে।

তিনি আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। এ খাতে নারীদের আরও বেশি সুযোগ তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।