পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম এবং জরুরি অভিযানে মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব ডাবল কেবিন পিকআপ কেনা হবে। প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় মোট ২১২টি পিকআপ ক্রয় করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব যানবাহন মাঠপর্যায়ে পুলিশের টহল, অপরাধ দমন ও জরুরি অভিযানে ব্যবহৃত হবে। এতে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: