নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), তাদের ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং অন্য পরিবারের শিশু হযরত আলী (৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। অপর শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা দিচ্ছে।
আরো পড়ুন: