সন্ধ্যা ৭টার পরিবর্তে এখন থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দেশের শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট। বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আলোচনার পর নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে দোকান মালিক সমিতি।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নিয়ম চালু হয়।
নতুন সিদ্ধান্তে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন: