হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ২৪২

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ২৪২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১৬:২৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জন রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ও নতুন ভর্তি রোগীর সংখ্যা নথিভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৯ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১০ হাজার ৫৯ জন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৮ হাজার ৫৬ জন রোগী, যাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও দ্রুত চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন।