ধাপে ধাপে গণপরিবহণ ব্যবস্থাকে পুরোপুরি বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক যানে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২৬-২৭) বাজেট উপস্থাপনের সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, 'পুরোনো বাসগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। এসব বাসের বদলে নামানো হবে আধুনিক ইলেকট্রিক বাস। পরিবেশের সুরক্ষা ও জ্বালানি খরচ কমানোর লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।'
তিনি বলেন, 'ধাপে ধাপে গণপরিবহণ ব্যবস্থাকে পুরোপুরি বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক যানে রূপান্তর করা হবে। এতে শহরের বায়ুদূষণ যেমন কমবে, তেমনি নাগরিকেরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।'
এ পরিকল্পনা বাস্তবায়নে ইলেকট্রিক বাসের জন্য আলাদা চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কথাও বলেন অর্থমন্ত্রী।
আরো পড়ুন: