গত ২৪ ঘন্টায় সারাদেশে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১২৬ জনের নিশ্চিত ভাবে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৪৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারাদেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে। আর হামের লক্ষণ বা উপসর্গ রয়েছে এমন রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Tag:
আরো পড়ুন: