দেশের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

দেশের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৫:১৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সম্ভাবনা কাজে লাগাতে সরকার যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি, বরং দেশের মূল লক্ষ্য অর্জনে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরতেই এসেছি। বর্তমান সরকার স্বল্প সময় দায়িত্বে থাকলেও তাদের আকাঙ্ক্ষা সুদৃঢ়।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার পাবে।

সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা যে কোনো দেশের বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অর্জন হলো দেশের প্রতি আস্থা বৃদ্ধি পাওয়া এবং অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা।

সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এতে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম