স্বাধীনতার পক্ষে-বিপক্ষে কৃত্রিম মেরুকরণ ভেঙে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় বিভাজন তৈরি হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।
শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিভেদহীন বাংলাদেশ গড়ে তোলাই সময়ের দাবি। ইতিহাস বিকৃতকারীরা নিজেদের বয়ান প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়।
অনুষ্ঠানে তিনি আরও মন্তব্য করেন, আঞ্চলিক স্বার্থে সার্কের কার্যক্রম উপেক্ষা করে কোনো ধরনের পরামর্শ দেওয়া সন্দেহজনক হতে পারে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বাজেট নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেন।
আরো পড়ুন: