খুলনায় মসজিদে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা, দুইজন গুলিবিদ্ধ

খুলনায় মসজিদে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা, দুইজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১১:০৪

খুলনায় মসজিদে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।