রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
জেল আপিলে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি দাবি করেন, আর্থিক অনটন, পারিবারিক অশান্তি ও মাদকাসক্ত অবস্থার কারণে ঘটনাটি ঘটে যায়।
হাইকোর্ট বেঞ্চে রোববার (১৪ জুন) দেওয়া বক্তব্যে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। তার দাবি, মাদক গ্রহণের কারণেই পারিবারিক কলহ বাড়ে এবং ওই ঘটনার সময় তিনি মানসিকভাবে নিয়ন্ত্রণে ছিলেন না।
তিনি আরও বলেন, “আমি কীভাবে ঘটনাটি ঘটেছে বুঝতে পারিনি। আমি ভুল করেছি, আদালতের কাছে ক্ষমা চাই।”
তবে মামলার আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন।
গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। রোববার আদালত তাদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
আরো পড়ুন: