সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৫:১৬

আপডেট: ১৪ জুন, ২০২৬ ১৯:৩৫

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়।

রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

এর আগে ২০২৪ সালের ৪ মে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।