হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৫২

হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৫২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৬:৩০

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৭৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৫ হাজার ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১০ হাজার ৩২৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫২ জন নতুন রোগীর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৭৯ জনে। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।