কূটনৈতিক জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে নির্ধারিত রাষ্ট্রীয় সফর শেষ না করেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এ বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।
তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এরপরও তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানা গেছে।
পরবর্তীতে তিনি দিল্লিতে না গিয়ে সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় তিনি কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন এবং পরে দেশে ফিরে আসেন।
ঘটনাটি কূটনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।
আরো পড়ুন: