হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৬:২৭

আপডেট: ১৬ জুন, ২০২৬ ১৭:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ছয়জন আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৯২৯ জনে।

এ সময়ে ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ১৩৬ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।

এছাড়া এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ৫৬৪ জনের এবং নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৩ জন।