সাত বন্ধু নদীতে গোসলে নেমে লাশ হলো ২ জন

সাত বন্ধু নদীতে গোসলে নেমে লাশ হলো ২ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ২১:৩৭

আপডেট: ১৭ জুন, ২০২৬ ২১:৩৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বন্ধু একসাথে মেঘনা নদীতে গোসলে নামে। কিন্তু তাদের মধ্যে দু'জন পানিতে ডুবে মারা যায়। বুধবার উপজেলার মেঘনা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ঢাকার শনির আখড়া এলাকার ফারুকের ছেলে মো. কায়েস (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।

জানা গেছে, নিহত দু'জনসহ সাত জন স্কুলশিক্ষার্থী বন্ধু দুপুর আড়াইটার পর মেঘনা নদীর সোনারগাঁ অংশে গোসলে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যে নিহত দু'জন তলিয়ে যায়। এ সময় অন্য পাঁচ বন্ধু অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পায়নি। তারা স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, 'মরদেহ উদ্ধার করা হয়েছে। সাত বন্ধু মিলে গোসলে নেমে দু'জন তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দলের আড়াই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার হয়।'