শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বোর্ডগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরীক্ষার সময়ে ঝড়, অতিবৃষ্টি, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রশ্নপত্র যথাসময়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো পড়ুন: